রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। - 12 March 2026, 8:58 PM
নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আজম খান। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে তাঁকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। - 12 March 2026, 9:01 PM
জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে আয়োজিত শপথ অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। - 12 March 2026, 8:50 PM
আজ রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। - 10 March 2026, 1:12 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার (৯ মার্চ) সচিবালয়ে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোয়াজ্জেম হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। - 09 March 2026, 1:06 PM
‘জাতীয় পাট দিবস ২০২৬’ উপলক্ষ্যে আজ শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। - 06 March 2026, 2:24 PM
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। - 26 February 2026, 11:25 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেন। - 21 February 2026, 7:17 PM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সৌজন্য সাক্ষাৎ করেন। - 21 February 2026, 7:22 PM
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ। খালি পায়ে সারিবদ্ধভাবে ফুল নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তাঁরা। - 21 February 2026, 12:16 PM
অমর একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে মানুষের ঢল। - 21 February 2026, 4:22 AM
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। - 21 February 2026, 1:07 AM
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। - 21 February 2026, 1:59 AM
বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। - 21 February 2026, 4:21 AM
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আজ বৃহস্পতিবার সকালে সচিবালয়ে সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান সাক্ষাৎ করেন। - 19 February 2026, 11:57 AM