বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফুলে ফুলে বরণ করে নেওয়া হয়। - 27 December 2025, 5:23 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। - 27 December 2025, 2:17 PM
সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে স্মৃতিসৌধে পৌঁছে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। - 26 December 2025, 11:41 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শুক্রবার রাত ১০ টা ৩৭ মিনিটে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। - 26 December 2025, 11:44 PM
দীর্ঘ ১৯ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার বিকেলে বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে মহান আল্লাহতায়ালার দরবারে মোনাজাত করেন তিনি। - 26 December 2025, 11:42 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পূর্বাচলের জুলাই-৩৬ এক্সপ্রেসওয়েতে আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে বক্তব্য দেন। - 25 December 2025, 5:51 PM
মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। - 25 December 2025, 11:26 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট আজ সকাল ১১ টা ৪৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। - 25 December 2025, 11:59 AM
পরিবারসহ লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বাংলাদেশ সময় রাত সোয়া ১০টার দিকে তিনি বিমানবন্দরে পৌঁছান। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। - 24 December 2025, 11:50 PM
চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যাওয়া ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে পৌঁছেছে। আজ সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (BG-585) সিঙ্গাপুর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। - 19 December 2025, 6:29 PM
মহান বিজয় দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বঙ্গভবনে এক রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন এবং সবাইকে মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। - 16 December 2025, 7:19 PM
মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করছে। - 16 December 2025, 6:21 PM
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত ফ্লাই পাস্ট, প্যারাজাম্প, অ্যারোবেটিক প্রদর্শনী ও ব্যান্ড পরিবেশনা উপভোগ করেন। - 16 December 2025, 4:37 PM
মহান বিজয় দিবস উপলক্ষে আজ সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। - 16 December 2025, 11:20 AM
মহান বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সকাল ছয়টা ৫৬ মিনিটে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। - 16 December 2025, 9:07 AM