ঢাকা      বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২
শিরোনাম

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে নীরবতা পালন

IMG
29 January 2026, 12:33 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার বাজেট অধিবেশনের প্রথম দিন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ অন্যান্য নেতাদের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। এ সময় তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অন্যান্যরা নীরবতা পালন করেন।

বুধবার (২৮ জানুয়ারি) বাজেট অধিবেশন শুরু হয়। তার আগে বিমান দুর্ঘটনায় নিহত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী, লোকসভার সাবেক পাঁচ সদস্য এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। এ সময় সবার নাম উচ্চারণ করা হয়। এরপর সাংসদরা দাঁড়িয়ে তাদের প্রতি সমবেদনা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।

গত ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার মৃত্যুর পর ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ওই সময় নরেন্দ্র মোদির পক্ষ থেকে দেওয়া লিখিত শোক বার্তা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে হস্তান্তর করেছিলেন তিনি।

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের সূচনা হয় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্য দিয়ে। এই সংসদীয় অধিবেশন আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে, যেখানে আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করার কথা রয়েছে। অধিবেশনের প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব এবং বাজেট নিয়ে আলোচনার পাশাপাশি ২৯ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা পেশ করা হবে। আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে প্রতিবেশী দেশের একজন সাবেক সরকার প্রধানের স্মরণে ভারতের পার্লামেন্টে এই শোক প্রস্তাব গ্রহণকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক শিষ্টাচার হিসেবে দেখা হচ্ছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন