স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: গোলরক্ষক অ্যানাটলি ত্রুবিনের শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে হোসে মরিনহোর বেনফিকা। এই জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের নক আউট পর্বের যোগ্যতায় সবার শেষে থেকে লিগ পর্ব শেষ করল তারা। এখন শেষ ষোলোর জন্য তাদের খেলতে হবে দুই লেগের প্লে অফ ম্যাচ।
এই ম্যাচের আগে পয়েন্ট টেবিলের তিন নম্বরে ছিল রিয়াল। ৮ দলের একটি হয়ে সরাসরি শেষ ষোলোতে যাওয়ার অপেক্ষায় ছিল তারা। হেরে গিয়ে তারা পয়েন্ট টেবিলে নেমে গেল ৯ নম্বরে। বেনফিকার মতো তাদেরও এখন দুই লেগের প্লে অফ খেলতে হবে। প্লে অফে তাদের প্রতিপক্ষ হবে বেনফিকা বা বোদো/গ্লিমটের কোনো এক দল।
লিসবনে ৩০ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে গেলেও রিয়াল কিছুক্ষণের মধ্যে লিড হারিয়ে ফেলে। ৩৬ মিনিটে গোল করে বেনফিকাকে সমতায় ফেরান ২১ বছর বয়সী আন্দ্রেস শেলডেরাপ। তারা লিডসূচক গোলটি করে প্রথমার্ধের শেষ ভাগে। শেলডেরাপ জোড়া গোল করেন ৫৪ মিনিটের মধ্যে।
রিয়ালের পরের গোলটিও এমবাপ্পের। তখন ম্যাচের ৫৮ মিনিট। রিয়ালের শেষ আটের একটি হয়ে শেষ ষোলোয় যাওয়ার সুযোগ, বেনফিকার সুযোগ নক আউটে জায়গা করে নেওয়ার। এমন সমীকরণে যোগ করা সময়ে হেডে গোল করেন ত্রুবিন। বেনফিকা উঠে যায় ২৪-এ, রিয়াল নামে ৯-এ।
রিয়ালের মতো সেরা ৮ দলের একটি হওয়ার সুযোগ ছিল পিএসজি ও নিউক্যাসলের। নিজেদের মধ্যকার ম্যাচে ড্র করে পিএসজি ১১ ও নিউক্যাসল ১২ নম্বরে নেমে গেছে। তাদের মতো প্লে অফ খেলতে হবে ইন্টার মিলান, জুভেন্টাস, অ্যাথলেটিকো মাদ্রিদ, আটলান্টা, রেভারকুসেন, ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুগ, গ্যালাতসারেই, মোনাকো এবং কারাবাগের।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com