রাজশাহী, বাংলাদেশ গ্লোবাল: রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর তিনি হযরত শাহ মখদুম (র.)-এর মাজার জিয়ারত করেন। এ সময় তিনি মাজার প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মহান আল্লাহর দরবারে মোনাজাতে অংশ নেন। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টায় তিনি মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারতকালে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। মাজার জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৮ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে তিনি ঢাকা থেকে রাজশাহীতে পৌঁছান।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com