ঢাকা      শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
শিরোনাম

ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ

IMG
06 February 2026, 7:39 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় আন্দোলনরত নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের আহত হয়েছেন।

জানা গেছে, ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ অনেকে এ ঘটনায় আহত হয়েছেন।

সংঘর্ষের ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক সাংবাদিকদের বলেন, ‘তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে কেউ গুলিবিদ্ধ নয়।’

ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছিলেন। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে অভিযোগ আন্দোলনকারীদের।

এদিকে, আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক আইডি থেকেও জানানো হয়েছে, শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন এবং তিনি গুলিবিদ্ধ। সেখানে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়, আপাতত জমায়েত না করতে এবং চিকিৎসা নিয়ে পরে আবার কর্মসূচিতে ফেরার কথা।

এর আগে, হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। সংগঠনের নেতা-কর্মীরা জানিয়ে আসছেন, এ বিষয়ে সরকারের আনুষ্ঠানিক পদক্ষেপ না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে রাতভর অবস্থান কর্মসূচিতে অংশ নেন হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, আবদুল্লাহ আল জাবের এবং ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অন্যরা।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন