ঢাকা      শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
শিরোনাম

আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান

IMG
07 February 2026, 10:36 AM

ঠাকুরগাঁও, বাংলাদেশ গ্লোবাল: নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি।

এদিকে, দলের চেয়ারম্যানের আগমন ঘিরে সমাবেশস্থলের পাশাপাশি প্রস্তুত গোটা শহর। নেতা-কর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। এরই মধ্যে বিদ্যালয় মাঠে আসতে শুরু করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা। বিএনপি চেয়ারম্যানের সফর ঘিরে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

তারেক রহমান ঠাকুরগাঁওয়ের পর দুপুর ১টায় নীলফামারী পৌরসভার বড় মাঠে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। পরে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন তিনি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন