ঢাকা      শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
শিরোনাম

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো পাকিস্তান

IMG
07 February 2026, 5:24 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করলো পাকিস্তান। আজ কলম্বোতে বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৪৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দাপট দেখাচ্ছিলেন পাক ব্যাটাররা। কিন্তু নিজেদের ভুলেই ম্যাচকে কঠিন করে তোলে পাকিস্তান। শেষ পর্যন্ত ফাহিম আশরাফের ঝোড়ো ইনিংসে অল্পের জন্য রক্ষা পায় তারা।

এদিন মোট নয়টি ক্যাচ নিয়েছে পাকিস্তান। এর মধ্যে বাবর আজমের নেওয়া একটি ক্যাচ টুর্নামেন্টের সেরা ক্যাচের দাবিদার। নেদারল্যান্ডসকে ১৪৭ রানে গুটিয়ে দেওয়ার পর ১১ ওভারে ২ উইকেটে ৯৮ রান তুলে পাকিস্তান কার্যত জয়ের পথে হেঁটেই যাচ্ছিল।

কিন্তু ১০ থেকে ১৫ ওভারের মধ্যে আচমকাই থমকে যায় রান তোলার গতি। এই সময়ে মাত্র ২১ রান করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় পাকিস্তান। টানা ২৯ বল কোনো বাউন্ডারি না আসায় চাপ বাড়তে থাকে।

পাকিস্তানের ধসের শুরুটা হয় ওপেনার সাহিবজাদা ফারহানের আউট হওয়ার পর থেকে। ধীরস্থির ব্যাটিংয়ে ডাচদের হাত থেকে ম্যাচ কেড়ে নেওয়ার পথে ছিলেন তিনি। ৪৭ বলে ৩১ রান করেন ফারহান।

কিন্তু পল ফান মিকেরেনের একটি নিখুঁত বাউন্সারে আউট হন তিনি। তারপরও বড় বিপদের আভাস ছিল না। পাকিস্তান তখনও ম্যাচের নিয়ন্ত্রণে আছে বলেই মনে হচ্ছিল।

এরপর যা হল, তা পাকিস্তানি ক্রিকেটের চেনা চিত্র। একের পর এক মিডল অর্ডার ব্যাটাররা ফিরলেন। শাদাব খান এবং মোহাম্মদ নওয়াজ ফিরতেই মনে হচ্ছিল ম্যাচ জিতবে নেদারল্যান্ডস। শেষ পর্যন্ত নাটকীয় আবহেই অল্প ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তারা, তাও শুধুমাত্র ফাহিম আশরাফের ঝোড়ো ইনিংসের সৌজন্যে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন