ঢাকা      রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২
শিরোনাম

ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

IMG
08 February 2026, 5:15 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের জনসভায় তিনি এ ঘোষণা দেন।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ১১ দলীয় ঐক্যের এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এতে জামায়াত আমির ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলের সিনিয়র নেতারা।

সেখানে হাজির হয়ে শুরুতেই নাহিদ ইসলামের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন ডা. শফিকুর রহমান। এরপর নিজের বক্তব্যে নাহিদকে মন্ত্রী করার ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম, দেশের দায়িত্ব নিতে তৈরি হয়ে যাও। নতুন বাংলাদেশের যে বিমান, সে বিমানের ককপিটে থাকবে নাহিদ ইসলাম। আমরা থাকবো প্যাসেঞ্জারের সিটে। আমরা বিশ্বাস করি নাহিদরা দেশকে সঠিক গন্তব্যে নিয়ে যাবে। বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না।’

এরপরই তিনি দেন মন্ত্রী করার ঘোষণাটি। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, ইনসাফের বাংলাদেশের পথে জনগণের রায় আল্লাহর মেহেরবানিতে যদি অর্জিত হয়, তাহলে সেই সরকারে আপনারা নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে দেখবেন।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন