ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীতে জাতীয় প্রেসক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, পরিবারের উপস্থিতিতে সকালে প্রেসক্লাবের শৌচাগারের তালা ভেঙে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি।
সাংবাদিকদের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। আলী মামুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com