ঢাকা      বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
শিরোনাম

নির্বাচনের ফল প্রকাশে বিলম্ব হবে না: ইসি মাছউদ

IMG
11 February 2026, 5:14 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল খুব বেশি বিলম্ব ছাড়াই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। আজ বুধবার দুপুরে ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন ফলাফল প্রচার বুথ পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ভোটের পরিবেশ খুবই ভালো। উৎসবমুখর আবহ বিরাজ করছে। আমরা সুপরিকল্পিতভাবে কাজ করছি। আশা করি, ফলাফল প্রকাশে উল্লেখযোগ্য বিলম্ব হবে না।’

এদিকে, আগামীকালের দ্বৈত ভোটকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রে নির্বাচন সামগ্রী পৌঁছাতে শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় ব্যালট পেপার ও বাক্সসহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ইতোমধ্যে বহু কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন