ঢাকা      শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
শিরোনাম

সরকার গঠনের দ্বারপ্রান্তে ১১ দলীয় জোট: নাহিদ ইসলাম

IMG
12 February 2026, 9:55 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন,‘বিগত ১৬ বছর সুষ্ঠু নির্বাচনের সুযোগ ছিল না। আজ আমাদের সুযোগ এসেছে। ভোটাধিকার প্রয়োগ করে দেশ পুনর্গঠনে অংশগ্রহণ করুন। সংস্কারের প্রশ্নে গণভোটে অংশগ্রহণ করুন।’

নির্বাচনের প্রত্যাশা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যদি ভোট সুষ্ঠু হয় ও জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে তাহলে আমরা ১১ দলীয় জোট সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছি। তবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনরায় যেটা আসবে, সেই রায়-ই মেনে নিবেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।

এছাড়া যারা গায়ের জোর দেখানোর চেষ্টা করছে, তাদের প্রতি আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন