ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।
ঢাকা-১৭ আসন থেকে বিএনপির মনোনয়নে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে, সকাল সাড়ে নয়টার দিকে ভোট কেন্দ্রে পৌঁছান তিনি। এসময় সমবেত নেতা-কর্মীরা তারেক রহমানকে ভোট কেন্দ্রে স্বাগত জানান। কোনো বিরতি ছাড়াই আজ সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com