ঢাকা      বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
শিরোনাম

ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন জাইমা রহমান

IMG
12 February 2026, 11:13 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩৬ মিনিট নাগাদ বাবা তারেক রহমান ও মা ডা. জুবায়দা রহমানের সঙ্গে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন তিনি। সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ তিনি তাঁর ভোট প্রদান করেন।

ভোট দিয়ে ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করেন জাইমা রহমান। বাবা ও মায়ের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি। সবার আঙুলেই ছিল অমোচনীয় কালি। ক্যাপশনে তিনি লেখেন, ভোট দিয়েছি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন