ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা-১৭ সংসদীয় আসনের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভোট প্রদান শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
এই গুরুত্বপূর্ণ সময়ে জনগণকে আশ্বস্ত করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখায় তিনি গণমাধ্যম কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলেও দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com