ঢাকা      বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
শিরোনাম

গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে

IMG
12 February 2026, 2:05 PM

গাইবান্ধা, বাংলাদেশ গ্লোবাল: গাইবান্ধায় উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলছে। ইতিমধ্যে নিজ নিজ ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন গাইবান্ধা-২ (সদর) আসনের প্রার্থীরা । আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, গাইবান্ধা-২ (সদর) আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১১ হাজার ৪ শত ৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৩৪ জন, নারী ভোটার ২ লাখ ৯ হাজার ৪ শত ১৫ জন এবং হিজরা ১১ জন। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, বাসদ, কমিউনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন, জনতার দল সহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গাইবান্ধার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, সুষ্ঠ ও উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে । কেন্দ্রগুলোতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি। সকল ভোটারকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহব্বান জানান তিনি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন