ঢাকা      শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩২
শিরোনাম

নেত্রকোনা-১ আসনে জয়ী বিএনপির কায়সার কামাল

IMG
12 February 2026, 10:13 PM

নেত্রকোনা, বাংলাদেশ গ্লোবাল: নেত্রকোনা-১ আসনের নির্বাচনী লড়াইয়ে বিশাল ব্যবধানে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। প্রাপ্ত সর্বশেষ ফলাফল অনুযায়ী, আসনের মোট ১২৪টি ভোটকেন্দ্রের মধ্যে ১২২টি কেন্দ্রের ভোট গণনায় তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিপুল এ জয়ের মধ্য দিয়ে কায়সার কামাল তাঁর নির্বাচনি এলাকায় নিজের জনপ্রিয়তার প্রমাণ দিলেন। তৃণমূল পর্যায়ের গারো, হাজং এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের ভোট এবং নতুন প্রজন্মের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ধানের শীষের প্রতি জনসমর্থনই এই ফলাফলে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নেত্রকোনা-১ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৬ হাজার ১৮২ জন। এর মধ্যে কলমাকান্দা উপজেলায় ২ লাখ ৪৪ হাজার ১৮৫ এবং দুর্গাপুর উপজেলায় ২ লাখ ১১ হাজার ৯৯৭।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন