নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক জয়ে বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা বার্তায় বলা হয়, ‘একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি এবং তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।’
ইতোমধ্যে তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টির মধ্যে ২৯৯টি আসনের ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন। অনানুষ্ঠানিক ফল অনুসারে বিএনপি ও শরীক দলগুলো দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হওয়ার পথে রয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com