ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস। একই সঙ্গে নির্বাচনে অগ্রণী অবস্থান নেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকেও শুভেচ্ছা জানানো হয় দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে।
ফেসবুক বার্তায় চীনা দূতাবাস জানায়, ‘আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করা এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com