ঢাকা      শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

শফিকুর রহমান ও নাহিদের বাসায় কাল যাবেন তারেক রহমান

IMG
14 February 2026, 8:51 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সন্ধ্যা সাতটায় তারেক রহমান জামায়াত আমিরের বাসায় যাবেন। এরপর আটটায় যাবেন নাহিদ ইসলামের বাসায়।

জামায়াত আমির শফিকুর রহমানের বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়। নাহিদ ইসলাম থাকেন বেইলি রোডে। তারেক রহমান নির্বাচন পরবর্তী সৌজন্য বিনিময়ে তাঁদের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানা গেছে।

এর আগে, আজ বিকেলে সংবাদ সম্মেলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। পাশাপাশি আগামীতে দেশ পরিচালনায় সহযোগিতা চান তিনি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন