ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: আগামী মঙ্গলবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা ও মন্ত্রিসভা শপথ গ্রহণ করবেন। আজ রোববার সকালে সরকার এবং সংসদ সচিবালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে। এরপর ওই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে।
চিরাচরিত ধারা অনুযায়ী এবারও রাষ্ট্রপতিই মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। গতকাল শনিবার দুপুরে সচিবালয়ে বিদায়ী মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ এ কথা জানান। এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ১৩ জন রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com