ঢাকা      মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম
  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
  • সংসদ নেতা নির্বাচিত হলেন তারেক রহমান
  • শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
  • প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন তারেক রহমান
  • শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা
  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সরকার গঠন করছে। প্রধানমন্ত্রীর শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
  • তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা।
  • প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিবেন ভারতের স্পিকার ও পররাষ্ট্র সচিব

IMG
15 February 2026, 5:33 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় আসছে। আগামী মঙ্গলবার শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সরকারের শপথ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত এবং দেশটির জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের প্রতি জোর দেয়। এর মাধ্যমে আমাদের দুই দেশকে সম্পর্কের দৃঢ়তায় আবদ্ধ করে। শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ভারত ও বাংলাদেশ ইতিহাস, সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধার দ্বারা ঐক্যবদ্ধ। প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকারের কাছে উত্তরণকে স্বাগত জানায়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই প্রতিনিধিত্বকে বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের বার্তাও এতে রয়েছে।

এদিকে, ভারতের সংবাদমাধ্যম উইওনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে গতকাল শনিবার সন্ধ্যায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু একই দিনে মুম্বাইয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক রয়েছে। এ কারণে তিনি তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের স্পিকার এবং শীর্ষ কূটনীতিককে পাঠানোর সিদ্ধান্তটি নতুন সরকারের সঙ্গে দেশটির সম্পৃক্ততার ইঙ্গিত দেয়। এই উদ্যোগ দীর্ঘ সময় ধরে সম্পর্ক পুনর্নির্মাণের প্রচেষ্টা।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নবনির্বাচিত সরকার আগামী মঙ্গলবার শপথ নেবে। বাংলাদেশের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীন, ভারত, পাকিস্তানসহ ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছেন।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে সরকার ১৩ দেশের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, এ পর্যন্ত আমন্ত্রিত দেশের তালিকায় রয়েছে চীন, সৌদি আরব, তুরস্ক, ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভূটান।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন