ঢাকা      মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম
  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
  • সংসদ নেতা নির্বাচিত হলেন তারেক রহমান
  • শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা
  • প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন তারেক রহমান
  • শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা
  • প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সরকার গঠন করছে। প্রধানমন্ত্রীর শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
  • তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বিএনপির সংসদ সদস্যরা।
  • প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

নতুন সরকারের শপথ আজ

IMG
17 February 2026, 9:38 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: নতুন সরকারের শপথ আজ। অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে শেষ হয়েছে প্রস্তুতি। আজ দুই ভাগে হবে শপথ অনুষ্ঠান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন। আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা।

দেড় বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। সংসদের ভেতরে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ হবে আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তাঁরা। সেখানে কোনো অতিথি থাকবে না।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন সাড়ে তিন হাজার অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে সেখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবারে তা হচ্ছে সংসদে।

জানা গেছে, শপথ অনুষ্ঠানে কমবেশি ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথি যোগ দিতে পারেন। এই হিসাব ধরেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলে।

বিদেশি অতিথিদের মধ্যে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবালসহ দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন। আসছেন যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন