ঢাকা      বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

IMG
19 February 2026, 4:24 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করা তারেক রহমানকে মার্কিন জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ১৮ ফেব্রুয়ারি তারেক রহমানের উদ্দেশে লেখা এক চিঠিতে তিনি এ অভিনন্দন জানান।

চিঠিতে তিনি তারেক রহমানের সফলতা কামনা করেন এবং বলেন যে, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের কৃষক ও শ্রমিকদের উপকার হবে। পাশাপাশি তিনি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন এবং বলেন যেএই বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ উচ্চমানের মার্কিন সামরিক সরঞ্জামে প্রবেশাধিকার পাবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন