ঢাকা      শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর চিঠি

IMG
20 February 2026, 12:16 AM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্বাচনে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তিনি যুক্তরাজ্য-বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ খাতে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এক অভিনন্দন বার্তায় কিয়ার স্টারমার নির্বাচনে বিজয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে উষ্ণ শুভেচ্ছা জানান। বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু কার্যক্রম, অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি আরও উল্লেখ করেন, মানবিক কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই বন্ধুত্বপূর্ণ দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন