স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশে আসবে পাকিস্তান ক্রিকেট দল। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পাকিস্তান দল বাংলাদেশে পা রাখবে ৯ মার্চ। তারা পরের দিন অনুশীলন করবে অথবা বিশ্রামে কাটাবে। খেলা মাঠে গড়াবে ১১ মার্চ। ১৩ মার্চ দ্বিতীয় ও ১৫ মার্চ হবে তৃতীয় ওয়ানডে।
সবগুলো ম্যাচের ভেন্যু মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়াম। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর ২টা ১৫ মিনিট থেকে। সিরিজ শেষে ১৬ মার্চ পাকিস্তান দল দেশের উদ্দেশ্য রওনা দেবে। এই সিরিজ দিয়ে বাংলাদেশ তিন মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com