ঢাকা      রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
শিরোনাম
  • দেশে পৌঁছেছে ৩৪ জন প্রবাসীর মরদেহ
  • বাড়লো সব ধরনের জ্বালানি তেলের দাম
  • ১২টি ফ্রন্টে একই সঙ্গে যুদ্ধ করেছে ইরান
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

নোয়াখালীতে আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী আটক

IMG
21 February 2026, 2:58 PM

মওলা সুজন, নোয়াখালী: অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিতে এসে নোয়াখালীর কোম্পানীগঞ্জে আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে, শুক্রবার দিবাগত রাতে উপজেলার বসুরহাট বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন: মুছাপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হুমায়ুন কবিরের ছেলে সোহেল (৪৫), সিরাজপুর ইউনিয়নের পশ্চিম মোহাম্মদ নগর গ্রামের শামসুল হকের ছেলে সিরাজুল হক মঞ্জু (৩৫), একই গ্রামের মনির আহমদের ছেলে হুমায়ুন কবির (৪০), মোহাম্মদ নগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শেখ ফরিদ (৪০), চর হাজারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সফি উল্লার ছেলে শরিয়ত উল্যাহ মিলন (৪৫) ও একই ওয়ার্ডের আবদুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।

পুলিশ জানায়, অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০-১৫ জন নেতা-কর্মী বসুরহাট বাজারের বিভিন্ন স্থানে জড়ো হন। পরে তারা বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার প্রস্তুতি নিলে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, আটককৃতরা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের রাজনীতির সাথে জড়িত। তাদের ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন