ঢাকা      রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

তথ্য প্রতিমন্ত্রীর সাথে ওনাবের সৌজন্য সাক্ষাৎ

IMG
22 February 2026, 3:35 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন 'অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)'। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎকালে অনলাইন গণমাধ্যমের বিষয় বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় ওনাব নেতৃবৃন্দ বলেন, 'জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ খবর সবার আগে পরিবেশন করে জাতিকে অবহিত করার কাজ আমরাই পালন করছি। বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সর্বশেষ তথ্য প্রবাহের ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। আমাদের এই তৎপরতা রুখতেই বিগত সরকার আন্দোলনের সময় ইন্টারনেট সুবিধা বন্ধ করে দেয়, যাতে জাতি সঠিক খবর থেকে বঞ্চিত হয়। কিন্তু আমরা শুরু থেকেই নানা বৈষম্যের শিকার। সরকার অনলাইন পোর্টালের রেজিস্ট্রেশন প্রদান করলেও প্রতি বছরই আমাদের ফি প্রদান করে রেজিস্ট্রেশন নবায়ন করতে হয়। অথচ টেলিভিশন বা সংবাদপত্রের ক্ষেত্রে এই নিয়ম নেই। বিভিন্ন দৈনিক পত্রিকা, সাপ্তাহিক এমনকি আঞ্চলিক পত্রিকা সরকারের বিজ্ঞাপন পেলেও আমাদের কোনও বিজ্ঞাপন দেওয়া হয় না। ফলে আমাদের পক্ষে এসব প্রতিষ্ঠান চালিয়ে নেওয়া দুরহ হয়ে পড়েছে।'

এই সমস্যা সমাধানের জন্য নিম্নোক্ত দাবি তুলে ধরেন তাঁরা :

১। বছর বছর রেজিস্ট্রেশন প্রথা বাতিল করতে হবে।

২। রেজিস্টার্ড অনলাইনগুলোর জন্য সরকারি বিজ্ঞাপন বরাদ্দ করতে হবে।

৩। নন-রেজিস্টার্ড অনলাইনগুলো থেকে আরও কিছু রেজিস্ট্রেশন দিয়ে বাকিদের কার্যক্রম বন্ধ করে দিতে হবে।

এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনলাইন নিউজ পোর্টালকে টিকিয়ে রাখার স্বার্থে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

ওনাবের আহবায়ক মোস্তফা কামাল মজুমদার, সদস্য সচিব শাহীন চৌধুরী, যুগ্ম আহবায়ক লতিফুল বারী হামীম, নির্বাহী সদস্য আশরাফুল কবির আসিফ, মহসিন হোসেন, অয়ন আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন