ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম আজ সোমবার রাজধানীর শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এসে পৌঁছালে প্রতিরক্ষা সচিব মোঃ আশরাফ উদ্দিন তাঁকে স্বাগত জানান।
প্রতিরক্ষা উপদেষ্টাকে প্রতিরক্ষা সচিব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকান্ড, উল্লেখযোগ্য সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পরে তাঁর বক্তব্যে প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও আধুনিকায়নের কার্যক্রমসমূহ বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে কাজ করবে। এ সময় তিনি সরকারের নির্বাচনী ওয়াদা পূরণে মন্ত্রণালয়ের সকলে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি, স্বাধীন-সার্বভৌম, আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার প্রচেষ্টায় প্রতিরক্ষা মন্ত্রণালয় কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com