ঢাকা      মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত সংসদে: মির্জা ফখরুল

IMG
24 February 2026, 2:43 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত জাতীয় সংসদে নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার ছয় সিটি করপোরেশনের নতুন প্রশাসকরা সচিবালয়ে দায়িত্ব গ্রহণ করতে আসেন। এ সময় সাংবাদিকদের মির্জা ফখরুল এ তথ্য জানান।

তিনি বলেন, “ইট উইল বি ডিসাইডেড ইন দ্য পার্লামেন্ট। এখানে (সিটি করপোরেশনগুলোতে) যেহেতু সরকারি কর্মকর্তারা দায়িত্বশীল ছিলেন, আমরা মনে করি রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা আরও উন্নত হবে। দলীয় প্রতীকে নির্বাচনের বিষয়টি সংসদ অধিবেশনে চূড়ান্ত হবে।”

এসময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশনে কার্যকরভাবে কাজ করতে পারবেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন