এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন ভারতীয় তারকা জুটি বিজয় দেবরকোণ্ডা ও রাশমিকা মান্দানা। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভারতের রাজস্থানের উদয়পুরের একটি বিলাসবহুল হোটেলে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। সকাল ও দুপুরে পৃথক দুই রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই তারকা যুগল।
উদয়পুর শহর থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত আইটিসি মাম্য-সুভেনিয়ার হোটেলে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে তাদের এই বিয়ের আয়োজন অনুষ্ঠিত হয়।
নবদম্পতির পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে প্রথমে বিজয়ের পরিবারের প্রথা অনুযায়ী তেলেগু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর বিকেল চারটায় রাশমিকার জন্মস্থান কর্ণাটকের কুর্গ বা কোডাভা রীতিতে দ্বিতীয়বারের মতো সাতপাকে বাধা পড়েন দু'জন।
বিয়ের আগেও ভেন্যুতে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীতের আসরে এই জুটি অভিনীত জনপ্রিয় সিনেমা ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর গানে নাচতে দেখা যায় বিজয়-রাশমিকাকে। এছাড়া ‘পুষ্পা’ সিনেমার ভাইরাল গান ‘পিলিংস’-এর তালে অতিথিরাও নাচে অংশ নেন। এদিন পুরো ভেন্যু সাজানো হয় গোলাপি গোলাপের পাপড়ি ও গাঁদা ফুলের নান্দনিক কারুকার্যে।
বিয়ের ভোজেও ছিল আদ্যোপান্ত দক্ষিণী সংস্কৃতির ছোঁয়া। অতিথিদের কলাপাতায় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। খাবারের তালিকায় ছিল হায়দ্রাবাদি দম বিরিয়ানি, অন্ধ্র প্রদেশের বিশেষ মুরগির পদ ‘নাটু কোডি পুলুস’, মেডু বড়া এবং কর্ণাটকের বিখ্যাত ‘পান্ডি কারি’। মিষ্টি হিসেবে ছিল মহীশূর পাক। ডাবের পানি দিয়ে অতিথিদের ভেন্যুতে স্বাগত জানানো হয়।
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যসহ শোবিজ থেকে নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা, রাহুল রবীন্দ্রন, অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন এবং এশা রেব্বার মতো তারকারা উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com