ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। এর কিছুক্ষণের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের সঙ্গে হামলায় যোগ দেয়। মার্কিন এক কর্মকর্তা আল জাজিরাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ইরানের ওপর হামলাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। হামলার পরপরই ইরানের প্রতিশোধমূলক আক্রমণের আশঙ্কায় সারাদেশে 'বিশেষ ও স্থায়ী' জরুরি অবস্থা জারি করেছে ইসরাইল।
ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে বিবিসি জানায়, রাজধানী তেহরানের কেন্দ্রীয় এলাকায় তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবরে আরও বলা হয়, রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তারা তথ্য পেয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com