ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সংযুক্ত আরব আমিরাতে ইরানের হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। হামলায় আরও একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিক্রিয়ায় ইরান হামলা চালালে আরব আমিরাতে অন্তত তিনজন নিহত এবং ৫৮ জন আহত হয়েছে।
আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, হামলায় একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক নিহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও জানায়, আরব আমিরাত ১৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে; যার মধ্যে ১৫২টি ধ্বংস করা হয়েছে এবং দু'টি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। সব মিলিয়ে মোট ৫৪১টি ইরানি ড্রোন শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ৫০৬টি প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com