ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কাতারের দোহা শহর জুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাতারি সামরিক বাহিনী আজ মঙ্গলবার সকালে "দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র" প্রতিহত এবং নিষ্ক্রিয় করেছে।
সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনে মানুষ তাদের ঘর-বাড়ি থেকে রাস্তায় নেমে আসছে। গতকাল সোমবার কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে, তারা দু'টি ইরানি এসইউ-২৪ যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে। এছাড়া তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ করার ঘোষণাও দিয়েছে দেশটি।
এদিকে, সংঘাত ঘিরে উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল স্থাপনাগুলোতে আরও হামলার খবর পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com