ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: "লেবাননের বিভিন্ন শহর লক্ষ্য করে ইসরাইলের অপরাধমূলক আগ্রাসনের জবাবে" তিনটি ইসরাইলি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হেজবুল্লাহ। টেলিগ্রামে দেওয়া তিনটি পৃথক পোস্টে হেজবুল্লাহ জানিয়েছে, গোলান উপত্যকায় নাফাহ ঘাঁটিতে তাদের 'বৃহৎ ক্ষেপণাস্ত্র আঘাত' হেনেছে।
এছাড়াও উত্তর ইসরাইলের মেরন এবং রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে। যদিও এই ধরনের আক্রমণের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com