ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন পদত্যাগ করেছেন। একই সঙ্গে পদত্যাগ করেছেন দুদকের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ (অনুসন্ধান)। আজ মঙ্গলবার দুপুরে পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পাঠিয়ে দিয়ে বিকেল পৌনে তিনটার দিকে তারা দুদক কার্যালয় ত্যাগ করেন।
দুদক কার্যালয়ে থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল মোমেন বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দায়িত্ব নিয়ে দুর্নীতি দমন এবং প্রতিরোধে আমাদের সাধ্যমতো কাজ করেছি। এখন নির্বাচিত সরকার এসেছে। এই পরিবেশে তাদেরও নিজস্ব চিন্তা রয়েছে। সেভাবেই তারা দুদককে সাজাবেন। এটা আমরা অনুভব করতে পেরেছি, সে কারণে আমরা পদত্যাগ করেছি। ভবিষ্যতে হয়তো কমিশনে আমাদের চেয়েও যোগ্য লোক আসবেন। অন্য এক প্রশ্নের জবাব তিনি বলেন, আমরা কি করেছি সেটা মূল্যায়নের দায়িত্ব গণমাধ্যমের। সেই মূল্যায়ন আপনারা করুন।
ড. মুহাম্মদ ইউনূসেী নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১২ ডিসেম্বর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব ড. এমএ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। কমিশনের অপর দুই সদস্য অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ (অনুসন্ধান) কমিশনার হিসেবে নিয়োগ পান ২০২৪ সালের ১০ ডিসেম্বর।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com