ঢাকা      শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম
  • সেদিন যেমন দেখেছিলাম তারেক রহমানকে
  • প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন
  • দেশ-বিদেশের সবশেষ খবর জানতে ভিজিট করুন www.bangladeshglobal.com | বাংলাদেশ গ্লোবাল | সম্পাদক ও প্রকাশক | আশরাফুল কবির | ১৪/২৬, শাহজাহান রোড | মোহাম্মদপুর | ঢাকা-১২০৭ | বাংলাদেশ | টেলিফোন: +৮৮ ০২ ২২২২৪৩৬৭৮ | হোয়াটসঅ্যাপ: +৮৮-০১৭১১-৬০০৬৯৩ | ইমেইলঃ bangladeshglobal247@gmail.com |
  • আপনিও লিখতে পারেন বাংলাদেশ গ্লোবালে। যে কোনো বিষয়ে আপনার মতামত এবং সংবাদ বিজ্ঞপ্তি পাঠাতে চাইলে bangladeshglobal247@gmail.com-এ ইমেইল করুন।
  • বাংলাদেশ গ্লোবালে আপনার ব্যক্তিগত, পারিবারিক বা প্রাতিষ্ঠানিক বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন: +৮৮-০২-২২২২৪৩৬৭৮/+৮৮-০১৭১১-৬০০৬৯৩

ইসরাইলে একদিনে ১৪০ জন আহত

IMG
06 March 2026, 7:29 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরান ও হেজবুল্লাহর সাথে সংঘর্ষের ফলে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরাইলি স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, ১৯ জনের অবস্থা মাঝামাঝি পর্যায়ে এবং ১১৪ জন সামান্য আহত। এছাড়া চারজন আতঙ্কজনিত সমস্যায় ভুগছেন এবং দু'জনের চিকিৎসা নিয়ে এখনো মূল্যায়ন চলছে।

মন্ত্রণালয় তার টেলিগ্রাম বিবৃতিতে জানিয়েছে, অভিযান শুরু হওয়ার পর থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত মোট আহতের সংখ্যা এক হাজার ৬১৯ জন, যাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, যুদ্ধের প্রথম সপ্তাহে ৫০২ জন আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তারা আরও জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতের স্থানে ১৩৮ জন আহত হন, তাদের মধ্যে ১০ জন মারা গেছেন। এছাড়া দু'জন গুরুতর আহত, ছয়জন মাঝারি আহত এবং ১২০ জন সামান্য আহত হয়েছেন।

এছাড়া ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননে এক যুদ্ধে একজন অফিসার এবং একজন সৈনিক আহত হয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে যুদ্ধে গিভাতি ব্রিগেডের একজন অফিসার গুরুতর আহত হয়েছেন এবং একই ব্রিগেডের একজন সৈনিক মাঝামাঝি পর্যায়ে আহত হয়েছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন