ঢাকা      শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ইরানকে ‘খুব কঠিনভাবে আঘাত করা হবে’: ডোনাল্ড ট্রাম্প

IMG
07 March 2026, 6:52 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ইরানকে ‘খুব কঠিনভাবে আঘাত করা হবে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি বার্তা শেয়ার করেছেন তিনি।

ইরানের প্রেসিডেন্টের মন্তব্যের প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ইরান “তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে আর তাদের দিকে গুলি চালাবে না”।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অবিরাম হামলার কারণেই এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে”।

প্রসঙ্গত, ইরান তার আশপাশের যেসব দেশে হামলা চালিয়েছে - সেগুলোর কাছে আজ দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কোনো দেশ থেকে ‘প্রথমে হামলা না হলে’ আক্রমণ করা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

তবে ইরান তার প্রতিবেশীদের ওপর হামলা পুরোপুরি কমায়নি। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সন্দেহভাজন ড্রোন হামলা দেখা গেছে। কাতারও জানিয়েছে যে তারা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

পোস্টের পরের অংশে ট্রাম্প বলেন, “আজ ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে! সম্পূর্ণ ধ্বংস আর নিশ্চিত মৃত্যুর জন্য গুরুতরভাবে বিবেচনাধীন” রয়েছে “এমন সব এলাকা ও ব্যক্তিগোষ্ঠী, যাদের এই মুহূর্ত পর্যন্ত লক্ষ্য হিসেবে ধরা হয়নি,” লিখেছেন তিনি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন