ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজনৈতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, সাংবাদিক, ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তির সম্মানে ইফতারের আয়োজন করেছে ভারতীয় হাইকমিশন। আজ শনিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে এই ইফতারের আয়োজন করা হয়।
ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা এবং তাঁর সহধর্মিনী মানু ভার্মার আমন্ত্রণে ইফতারে মন্ত্রিপরিষদ সদস্য, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস ও ইসমাইল জবিউল্লাহ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ এতে অন্যান্যের মধ্যে অংশ নেন। ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের উদ্দেশ্যে এই ইফতারের আয়োজন করে ভারতীয় হাইকমিশন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com