ঢাকা      সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

কুয়েত বিমানবন্দরে জ্বালানি ট্যাংকে ড্রোন হামলা

IMG
08 March 2026, 7:55 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলোতে ড্রোন হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে দেশটির সরকার বলেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

এছাড়াও কুয়েতের সামাজিক নিরাপত্তা সংক্রান্ত পাবলিক ইনস্টিটিউশনে একটি হামলা হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এ হামলায় কার্যালয়ের প্রধান ভবনের পরিকাঠামোগত ক্ষতি হয়েছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় যখন দফায় দফায় বিমান হামলা মোকাবিলা করার কথা জানাচ্ছিল এবং বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হামলার এমন খবর আসলো।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন