ঢাকা      সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

লেবাননের কয়েকটি এলাকা থেকে বাংলাদেশিদের সরে যাওয়ার আহ্বান দূতাবাসের

IMG
08 March 2026, 8:16 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: লেবাননের বিভিন্ন এলাকায় সংঘাত শুরু হওয়ার পর বাংলাদেশ দূতাবাস বৈরুতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের কয়েকটি এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে। আজ রোববার এক সতর্ক বার্তায় বাংলাদেশ দূতাবাস দাহিয়েহ, বুর্জ আল-বারাজনেহ ও হাদাথসহ বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর এলাকায় বসবাসরত বাংলাদেশিদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যেতে এবং ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

দূতাবাস জানিয়েছে, দক্ষিণ বৈরুতে ইসরাইলি বাহিনীর চলমান সামরিক অভিযানের কারণে এ পরামর্শ দেওয়া হয়েছে। এই অভিযানের ফলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে এবং আশপাশের এলাকায় নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। আক্রান্ত এলাকায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিতে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

লেবাননের রাজধানীর বিভিন্ন অংশে পরিস্থিতি ক্রমশ পরিবর্তিত হওয়ায় স্থানীয় বাসিন্দারাও নিরাপদ স্থানে সরে যাচ্ছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন