ঢাকা      সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান

IMG
08 March 2026, 10:07 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আজ রোববার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন পাকিস্তানের খেলোয়াড়রা। এর আগে, গতকাল শনিবার আলাদাভাবে ঢাকায় পৌঁছান পাকিস্তানের সাপোর্ট স্টাফরা। ১৫ সদস্যের পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

২০১৫ সালের এপ্রিলে সর্বশেষ বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সেবার তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল গারা।

আগামী ১১ মার্চ থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজ শুরুর আগে সোমবার এবং মঙ্গলবার দু’টি অনুশীলন সেশন করবে সফরকারীরা। একই ভেন্যুতে সিরিজের শেষ দুই ওয়ানডে হবে যথাক্রমে ১৩ এবং ১৫ মার্চ।

পাকিস্তান দল

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও শামিল হুসেইন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন