ঢাকা      মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ইরানে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে: ডোনাল্ড ট্রাম্প

IMG
10 March 2026, 10:08 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্র ইরানে ইতোমধ্যে 'অনেকভাবে জয়ী হয়েছে'। কিন্তু তা 'যথেষ্ট নয়' বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শিগগিরই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটবে বলেও তিনি মন্তব্য করেছেন।

বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া থেকে শুরু করে রিপাবলিকান সম্মেলনে বক্তৃতা দেওয়া এবং আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং– সবখানেই ইরানকে নিয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

এ পর্যন্ত ট্রাম্প অপারেশন "এপিক ফিউরি" বা ইরান অভিযান নিয়ে তাঁর পরিকল্পনা সম্পর্কে তেমন বিশদ কিছু জানাননি। তবে সামরিক দৃষ্টিকোণ থেকে পরিস্থিতির অগ্রগতিতে তিনি স্পষ্টতই সন্তুষ্ট—মার্কিন সেনাবাহিনীর সক্ষমতা ও এ পর্যন্ত তাদের সাফল্যের প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, "আমাদের ইসরাইলি অংশীদারদের সঙ্গে আমরা শত্রুকে চূর্ণ করছি—প্রযুক্তিগত দক্ষতা ও সামরিক শক্তির এক অভাবনীয় প্রদর্শনের মাধ্যমে"।

মার্কিন সেনাবাহিনীর ইরানে 'অভিযান' কতোদিন চলবে—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এ অভিযান 'শিগগির' শেষ হবে, তবে এই সপ্তাহে নয়। তিনি বলেন, "আমি মনে করি শিগগিরই। ইরানের যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, তাদের নেতৃত্বসহ"।

ট্রাম্প আরও বলেন, "যাকে (আয়াতুল্লার স্থলাভিষিক্ত) হিসেবে তারা বলছে, অধিকাংশ মানুষ তার নামই শোনেনি"। একই সঙ্গে তিনি এটাও বলেন, ইরানে 'যথেষ্ট জয়' পায়নি যুক্তরাষ্ট্র।

ফ্লোরিডায় তিনি সাংবাদিকদের সামনে এটাও বলেন, যুদ্ধ "খুবই পূর্ণাঙ্গ, প্রায় শেষের দিকে"। "আমরা একটি ছোট্ট অভিযান চালিয়েছি, কারণ কিছু খারাপ জিনিস সরিয়ে ফেলতে আমাদের তা করতে হয়েছে। তারপর আপনারা দেখবেন, এটি খুব স্বল্পমেয়াদি অভিযান হবে," বলেন তিনি।

"আমরা অনেকভাবে ইতোমধ্যে জয়ী হয়েছি, কিন্তু যথেষ্ট নয়। আমরা আরও দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি চূড়ান্ত বিজয় অর্জনের দিকে—যা এই দীর্ঘস্থায়ী হুমকির চিরসমাপ্তি ঘটাবে"।

ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ইরানের সর্বোচ্চ সামরিক নেতা কাসেম সোলাইমানিকে হত্যা করার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, "সে বেঁচে থাকলে তারা আরও অনেক বেশি সক্ষম হতে পারতো। কারণ তারা সক্ষম ছিল—নিষ্ঠুর, হিংস্র এবং সক্ষম। কিন্তু আমরা প্রথমেই তাকে সরিয়ে দিয়েছিলাম"।

ইরানে নেতৃত্ব পবির্তনের কথা বলেছিলেন ট্রাম্প। তবে কাকে ক্ষমতায় আনতে চান সে ব্যাপারে তিনি স্পষ্ট কিছু বলেননি আগে। আয়াতুল্লাহ খামেনিকে হত্যার দাবি করার পর যুক্তরাষ্ট্র বলেছিল, যেই তার স্থলাভিষিক্ত হবে; তাকেই টার্গেট করা হবে।

গতকাল ট্রাম্প বলেন, "এখন কেউই ধারণা করতে পারছে না, দেশটিতে (ইরানে) কারা নেতৃত্বে আসছে"—এর মাধ্যমে তিনি ইঙ্গিত করছেন সম্ভবত, তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে গুরুত্ব দিচ্ছেন না, কিংবা বিমান হামলা কিছুটা শিথিল করতে ইচ্ছুক।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন