ঢাকা      মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

ইরানকে '২০-গুণ বেশি' মারার হুমকি ট্রাম্পের

IMG
10 March 2026, 3:01 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হরমুজ প্রণালী বন্ধ রেখে বিশ্বে তেল সরবরাহে বাধা দিলে তেহরানকে '২০-গুণ বেশি' মারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তাঁর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, তেল সরাবরাহ বিঘ্নিত হলে তিনি ইরানকে এমন ধ্বংস করবেন যাতে দেশটা আর নতুন করে তৈরি না করা যায়। তিনি লেখেন, "তাদের (ইরানের) উপর মৃত্যু, আগুন এবং ক্রোধ বর্ষিত হবে।"

অন্যদিকে, ইরানের আইআরজিসি জানিয়েছে, ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের আক্রমণ চললে তারা গালফ অঞ্চল থেকে এক লিটার তেল বাইরে বেরোতে দেবে না। দেশের সরকারি মিডিয়াতে এই কথা প্রকাশিত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের আগের বক্তব্যকে তারা 'ননসেন্স' বলেছে। তারা আরো জানিয়েছে, এই যুদ্ধ কবে শেষ হবে; তার সিদ্ধান্ত তারাই নেবে।

ইরান তাদের সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনিকে বেছে নেওয়ার পর দেশে কট্টরপন্থিরা তাঁর সমর্থনে বিশাল মিছিল করে। তাঁর বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর নয় দিন পরে তারা মিছিল বের করলো।

অন্যদিকে, সিরিয়া জানিয়েছে, হেজবুল্লাহ তাদের আক্রমণ করেছে। তাদের সরকারি মিডিয়া সানাতে এই কথা জানানো হয়েছে। সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, তাদের লক্ষ্য করে আক্রমণ করছে এই গোষ্ঠী। দুই দেশের সীমান্তেও নজরদারি বাড়িয়েছে হেজবুল্লাহ।" সিরিয়ার সেনা যে তাদের দেশের উপর আক্রমণ সহ্য করবে না তাও জানিয়েছে তারা।

অন্যদিকে, ইসরাইলেও রকেট হামলা করেছে হেজবুল্লাহ। এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এছাড়াও ইরাকের কুর্দিস্তানে আক্রান্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন