ঢাকা      শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

কার্য-উপদেষ্টাসহ পাঁচ কমিটি গঠন

IMG
13 March 2026, 7:21 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটিসহ পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। জাতীয় সংসদের প্রথম দিনে কার্য-উপদেষ্টা ও সংসদ কমিটির ঘোষণা দেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বিশেষ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি, যা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে স্পিকারের সভাপতিত্বে চলা বৈঠকে এ কমিটিগুলো গঠন করা হয়।

কার্য-উপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ কমিটির সদস্য হচ্ছেন সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, মোহাম্মদ আসাদুজ্জামান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম ও ব্যারিস্টার নওশাদ জমির।

সংসদ কমিটির সভাপতি চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এই কমিটির সদস্য রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, কায়ছার আহমদ, শহীদুল ইসলাম, চৌধুরী নায়াব ইউসুফ, জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাইফুল আলম ও আবুল হাসনাত।

অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করার জন্য ১৪ সদস্য বিশিষ্ট বিশেষ কমিটি করা হয়েছে। এই কমিটির সভাপতি জয়নাল আবদিন ফারুক। কমিটির অন্য সদস্যরা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, মোহাম্মদ আসাদুজ্জামান, ড. এম ওসমান ফারুক, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, আব্দুল বারী, ব্যারিস্টার নওশাদ জমির, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান ও জিএম নজরুল ইসলাম।

বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সদস্যরা হলেন সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, নূরুল ইসলাম মনি, জয়নাল আবদিন ফারুক, নাহিদ ইসলাম। বিরোধী দল থেকে আরেকজন সদস্য মনোনয়ন করা হবে এই কমিটিতে। পরে এ কমিটি ভোটে দেন স্পিকার, যা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়।

বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি মো. শাহজাহান। সদস্যরা হলেন মোহাম্মদ আসাদুজ্জামান, আমান উল্লাহ আমান, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, আবুল খায়ের ভূঁইয়া, তাহসিনা রুশদীর লুনা, ব্যারিস্টার নওশাদ জমির, শাহজাহান চৌধুরী, নুরুল ইসলাম বুলবুল, আখতার হোসেন। পরে এ কমিটি ভোটে দেন স্পিকার, যা সংসদ সদস্যদের কণ্ঠভোটে পাশ হয়।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন