ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জীবিত থাকলে তাকে খুঁজে বের করা ও হত্যার পদক্ষেপ জোরালোভাবে অব্যাহত রাখা হবে। ইরানের মেহের বার্তা সংস্থার বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে, ইরানের শিল্প পল্লীগুলোর নিহত শ্রমিকদের রক্তের বদলা নেয়ার প্রথম পদক্ষেপ হিসেবে মার্কিন-ইসরাইলি অবস্থানগুলোতে 'সত্য-প্রতিশ্রুতি-৪' অভিযানের আওতায় বিভিন্ন ধরনের হামলার ৫২তম জোয়ার সম্পন্ন করা হয়েছে 'হে জাইনাব কুবরা -সা.' শীর্ষক প্রতীকী শ্লোগান উচ্চারণের মধ্য দিয়ে। এসব জোরালো ও বিধ্বংসী হামলায় ইসরাইলি অবস্থান বা টার্গেটগুলো ছাড়াও পারস্য উপসাগরীয় অঞ্চলে তিনটি মার্কিন ঘাঁটি ধ্বংস হয়েছে।
আইআরজিসি আরও বলেছে, ইরানের ভারী ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে তেলআবিবসহ ইসরাইলের নানা এলাকায় হতাহতের সংখ্যা বেড়েছে বলে ইসরাইলি সংস্থাগুলো স্বীকার করেছে এবং অ্যাম্বুলেন্সগুলোর বিপদ সংকেত বা সাইরেনের আওয়াজ ক্রমাগত শোনা যাচ্ছে।
আইআরজিসি'র এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকের ইরবিল প্রদেশে অবস্থিত 'আলহারির' ঘাঁটিসহ তিনটি মার্কিন বিমান ঘাঁটি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিধ্বংসী আঘাতে ধ্বংস হয়েছে। ধ্বংস হওয়া অন্য দুই মার্কিন বিমান ঘাঁটি হল 'আলী আস সালেম' ও 'আরিফজান'।
এই বিবৃতির শেষাংশে এসেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাগ্যে কি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। সম্ভবত তিনি ও তাঁর পরিবার ইসরাইল থেকে পালিয়ে গেছে যা ইসরাইলিদের নড়বড়ে ও সংকটাপন্ন অবস্থা তুলে ধরছে। আর যদি ইসরাইলের প্রধানমন্ত্রী যদি এখনও জীবিত থাকেন, তাহলে তাঁকে খুঁজে বের করা ও হত্যার পদক্ষেপ জোরালোভাবে অব্যাহত রাখা হবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com