ঢাকা      সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
শিরোনাম

খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

IMG
16 March 2026, 1:55 PM

দিনাজপুর, বাংলাদেশ গ্লোবাল: পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে, সকাল ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বিমানবন্দর থেকে তাঁকে বহনকারী বিশেষ বাসযোগে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের দিকে রওনা হন।

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামক স্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪ জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানে যাবেন। সেখানে তিনি তাঁর নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন