ঢাকা      মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২
শিরোনাম

ঈদের ছুটি শুরু

IMG
17 March 2026, 3:31 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আজ থেকে শুরু হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল ফিতরের সপ্তাহব্যাপী ছুটি।

লাখ লাখ মানুষ ইতোমধ্যেই রাজধানীসহ প্রধান শহরগুলো ছেড়ে নিজেদের বাড়িতে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে উৎসবটি উদযাপন করতে রওনা হয়েছেন। ঈদের জন্য বাড়ি ফেরা মানুষদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন হতে না হয়, তা নিশ্চিত করতে সরকার ১৮ মার্চও ছুটি ঘোষণা করেছে।

সেই হিসেবে গতকাল (সোমবার) ছিল ঈদের আগে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য শেষ কর্মদিবস। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ অথবা ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন