ঢাকা      বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

ট্রাম্পকে নতুন চমকের জন্য অপেক্ষা করতে বলছে ইরান

IMG
18 March 2026, 12:57 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইরানের খাতামুল আম্বিয়া (স.) কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজের ভাষায় অনেক চমক ঘোষণা করেছেন। এখন তাঁকে আমাদের চমকের জন্য অপেক্ষা করতে হবে।

পার্স টুডে জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব, বাসিজ সংস্থার প্রধান এবং ডেনা ডেস্ট্রয়ারের নাবিকদের মৃত্যু উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

তিনি ঐ বার্তায় লিখেছেন, ইরানের সশস্ত্র বাহিনী আল্লাহর সহায়তায় এবং জনগণের সমর্থনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অহংকার ভেঙে দিয়েছে এবং এই প্রথম বিশ্বের পরাশক্তি উপহাসের শিকার হচ্ছে।

তিনি বলেন, শত্রুরা ইরানের নারী, পুরুষ, শিশু এবং সেবা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তারা তিনদিনের শিশুর প্রতিও করুণা করে না। মেজর জেনারেল আবদুল্লাহি জোর দিয়ে বলেন, এই ধরনের অপরাধ শত্রুদের পরাজয়ের সবচেয়ে বড় লক্ষণ।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন