ঢাকা      বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২
শিরোনাম

নিরাপত্তা প্রধান লারিজানির মৃত্যু হয়েছে: জানালো ইরান

IMG
18 March 2026, 1:25 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ইসরাইলি হামলায় ইরানের সুপ্রিম ন্যাশানাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার এ কথা জানয় ইরান। একই সঙ্গে মৃত্যু হয়েছে রেভলুশনারি গার্ডের কমান্ডার গোলাম রেজা সোলেমানির। তেহরান জানিয়েছে, লারিজানির সঙ্গে ছিলেন তাঁর ছেলে এবং নিরাপত্তা কর্মীরা। আক্রমণে তাদেরও মৃত্যু হয়েছে।

দেশের প্রতি লারিজানির দীর্ঘদিনের অবদানকে সম্মান জানিয়েছে ইরান। বলা হয়েছে, তিনি শহীদের মৃত্যু বরণ করেছেন। আয়াতুল্লাহ আলী খামেনেির মৃত্যুর পর আলী লারিজানি ইরানে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উঠে আসেন।

অন্যদিকে, বাগদাদে মার্কিন দূতাবাসে ফের আক্রমণ হয়েছে। এ নিয়ে দু'দিনে দু'বার আক্রান্ত হলো এই দূতাবাস। ইরাকের একাধিক মিডিয়া এবং সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস দূতাবাসে ব্যাপক আগুনের কথা জানায়।

ইরাকের সেনা এই ঘটনার জন্য 'নিষিদ্ধ গোষ্ঠীদের' দায়ী করেছে। বলা হয়েছে, এই গোষ্ঠীগুলো দেশের সার্বভৌমত্বের উপর আক্রমণ করছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন